দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনা শহরে অবৈধ অস্ত্র তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় একজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার আনোয়ার জাহিদ।
তিনি জানান, পাবনা পৌর এলাকার একটি বাড়ির সামনে ঝোপের মধ্যে গোপনে এই কারখানাটি পরিচালিত হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত ভোররাতে অভিযান চালিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দেশি-বিদেশি বিভিন্ন আগ্নেয়াস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একাধিক বিদেশি তৈরি আগ্নেয়াস্ত্র রয়েছে। এছাড়া দেশীয়ভাবে তৈরি অস্ত্র ও বিভিন্ন যন্ত্রাংশও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আলী হোসেন (৩২) পাবনা পৌর এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় জড়িত অপর এক পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। অবৈধ অস্ত্র চক্র নির্মূলে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
এমএস/